1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন ভূরুঙ্গামারীতে সার লুটের ঘটনায় ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তি প্রস্তুত করছে বাংলাদেশ: তথ‍্য উপদেষ্টা

কাঁটাতারের বেড়া দেয়ার প্রতিবাদে মানববন্ধন

রাব্বিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকীতে জনচলাচলের পথে কাঁটাতারের বেড়া দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা । মঙ্গলবার বেলা  ১১ টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরবয়ড়ায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী ও পুরুষ ।মানববন্ধনে স্থানীয় বাসিন্দা শামিম মৃধা, রুহুল আমীন গাজী, নাজমা আক্তার ও স্কুল পড়ুয়া শিক্ষার্থী মারজিয়াসহ  অনেকে বলেন, সরকারি খালের ওপর কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিনের চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে পথ অবরুদ্ধ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্ট্রার মোঃ কামরুজ্জামান ও তার ভাই একই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মোঃসাইফুল ইসলাম ।

এই খালের ওপরে জনচলাচলের জন্য একটি সাঁকো ছিলো, পরবর্তীতে বাঁধ নির্মাণ করা হয়। বাঁধ নির্মাণে পানি প্রবাহ ব্যহত হওয়ায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে এসে একটি কালভার্ট নির্মানের উ˜দ্যােগ গ্রহন করেন। পরবর্তীতে কালভার্ট নির্মানের কাজ শুরু হলে চলাচলের পথে প্রোকৌশলী সাইফুল ইসলাম গং কাঁটাতারের বেড়া দিয়ে পথ অবরুদ্ধ করে দেয়।তারা আরও বলেন, এই পথ দিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন দীর্ঘদিন ধরে চলাফেরা করতো এবং  গরু-ছাগল আনা নেওয়াসহ বিভিন্ন কাজে উভয়  পাড়ে যাতায়াত করতেন।

সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম মৃধা বলেন, জনচলাচলের পথে প্রোকৌশলী সাইফুল ইসলাম ও কামরুজ্জামান কর্তৃক  কাঁটাতারের বেড়া দেয়া অশোভনীয়, এতে জনচলাচলের বিঘœ ঘটেছে, আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ও প্রশাসনের কাছে সুষ্ট বিচার চাই।এ ব্যাপারে অভিযুক্ত কামরুজ্জামান বলেন,আমরা পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য  বেড়া দিয়েছি সরকারি জায়গায় বেড়া দেইনি এবং এটা কোন সরকারি পথও নয়।দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা  অনামিকা নজরুল বলেন,বিষয়টি আমার জানা নেই, তবে সরেজমিনে  গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com