1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

কাজিপুরে মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ একরামুল হক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

২ জুলাই ২০২৪ ইং সিরাজগঞ্জ কাজিপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । সকাল ১০ টায় কাজিপুর উপজেলা পরিষদ মাঠে স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, উপজেলা আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার, অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা ক্রীড়া সম্পাদক মোঃ আসাদুল ইসলাম বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক সহ বিভিন্ন স্কুলের স্কুল শিক্ষক ও শিক্ষিকাগন।

খেলায় কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ৪-০ গোলে নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে পরাজিত করে । অপর খেলায় কবিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে বিজয়ী হন । খেলা ২ টি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ এনামুল হক সুমন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com