1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

কানসাটে ১১ কেজি গাজাসহ হাবিবুর রহমান হবুর স্ত্রী আটক, স্বামী পলাতক

Hafizur Rahaman
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ কেজি গাঁজাসহ এক গৃহবধূকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় অভিযুক্ত নারীর স্বামী পালিয়ে যান। আটক হওয়া চাঁদনী বেগম ও তার স্বামী হাবিবুর রহমান হবু দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিলেন বলে জানিয়েছে অধিদপ্তর। বুধবার (২১ মে) বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে কানসাট গোপালনগর এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজার বড় একটি চালানসহ চাঁদনী বেগমকে আটক করা হয়। পলাতক হাবিবুর রহমান হবু ও আটক চাঁদনী বেগম স্বামী-স্ত্রী। তাদের স্থায়ী ঠিকানা শিবগঞ্জ থানার কানসাট গোপালনগর গ্রামে। অভিযানে তাদের ভাড়া বাসা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১৯(খ)/৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন এবং প্রশাসনের নজর এড়াতে বাড়ি ভাড়া নিয়ে নানা কৌশলে তা পরিচালনা করছিলেন। এ ঘটনায় পলাতক হাবিবুর রহমান হবুকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com