1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব: বলি হচ্ছেন স্বর্ণজয়ী লুবাবা রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ইউএনও বরাবর লিখিত আবেদন ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা অর্থহীন: ইরান শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত

কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল

শাকিল হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির পৃথক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে গাজীপুর জেলা বিএনপির অনুমোদনে এই কমিটিগুলো ঘোষণা করা হয়। বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরে পৃথকভাবে উপজেলা ও পৌর বিএনপির এই আহ্বায়ক কমিটিগুলো ঘোষণা করা হয়। ঘোষিত কমিটি অনুযায়ী, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম সিকদার এবং সদস্য সচিব হয়েছেন এম আনোয়ার হোসেন। এ কমিটিতে মোট ৪১ সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। অন্যদিকে, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মামুদ সরকার এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মহসিন উজ্জামান। এ কমিটিতেও সদস্য সংখ্যা ৪১ জন। কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দলীয় কর্মকাণ্ড আরও বেগবান ও সুসংগঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com