1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

কুষ্টিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করলেন জেলা জাসদ সভাপতি

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়া-৩ আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন।
রোববার (১৭ ডিসেম্বর) তিনি দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজার কাছে প্রত্যাহারপত্র জমা দিয়েছেন।
এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।গোলাম মহসিন বলেন, জাসদের কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনুর নির্দেশনায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
কুষ্টিয়া-৩ আসনে এখন বর্তমান এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ছাড়া বৈধ প্রার্থী থাকলেন স্বতন্ত্র কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু, ন্যাশনাল পিপলস্ পার্টির ফরিদ উদ্দিন শেখ, বিএনএফের কেএম জহুরুল ইসলাম ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মেহেদী হাসান রিজভী।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াদুদ জানান, এছাড়াও সকালে কুষ্টিয়া রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রত্যাহারপত্র জমা দিয়েছেন জাকের পার্টির কুষ্টিয়া-১ আসনের প্রার্থী আসাদুজ্জামান উৎফল, কুষ্টিয়া-২ আসনের রওশন আলী ও কুষ্টিয়া-৩ আসনের মীর আশরাফ শাহীনুর রহমান আজাদ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com