1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কুষ্টিয়া চার আসনের তিনটিতেই স্বতন্ত্র প্রার্থীদের নিরঙ্কুশ বিজয়

মামুন বিশ্বাস
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

কুষ্টিয়া মিরপুর ভেড়ামারা উপজেলা প্রতিনিধি:মো মামুন:- কুষ্টিয়ায় বেসরকারিভাবে সব আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা বিজয়ী প্রার্থীদের হাতে ফলাফল তুলে দেন।

জেলায় মোট চারটি আসনের মধ্যে মাত্র একটিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী আসনটিতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ পুনরায় নির্বাচিত হয়েছেন। তবে আসনটিতে অনিয়মের অভিযোগ এনে ভোট স্থগিত চেয়ে ভোটের দিন দুপুরে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু।

এছাড়াও কুষ্টিয়ার বাকি ৩ আসনের মধ্যে নৌকা প্রতীক নিয়ে পরাজিত প্রার্থীদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া-২ এ ১৪ দলের হেভিওয়েট প্রার্থী হাসানুল হক ইনু, কুষ্টিয়া-৪ এ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ ও কুষ্টিয়া-১ আসনের বর্তমান সংসদ সদস্য সরোয়ার জাহান বাদশা।

তবে নৌকা হারলেও এই আসনগুলোতে ট্রাক প্রতীক নিয়ে আওয়ামী লীগের হেভিওয়েট যেসকল স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন তারা হলেন কুষ্টিয়া- ১ আসনে মো. রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া-২ থেকে মো. কামারুল আরেফিন ও কুষ্টিয়া-৪ থেকে আবদুর রউফ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com