1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

কুড়িগ্রাম জেলা নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেন সেনাবাহিনী

মোঃ হাফিজুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলা নাগেশ্বরীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরবন্দ ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীর ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এক মাদক কারবারি। অভিযানে মোট ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম দ্রুত অভিযান পরিচালনা করে এই মাদকদ্রব্য উদ্ধার করেছে। মাদক কারবারি পালিয়ে গেলেও তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, সীমান্তঘেঁষা কুড়িগ্রাম জেলার বিভিন্ন অঞ্চলে মাদক চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। মাদকবিরোধী সচেতনতায় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com