1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

কেন্দুয়ায় ঝড়ে গাছ চাপায় গর্ভবতী গাভীর করুণ মৃত্যু

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

​নেত্রকোনার কেন্দুয়ায় আকস্মিক ঝড়ে গাছ ভেঙে মাথায় পড়ে এক কৃষকের একটি মূল্যবান গর্ভবতী গাভীর করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

​ক্ষতিগ্রস্ত গরুর মালিকের নাম শিবেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা। তিনি ওই গ্রামের বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টার দিকে এলাকায় হঠাৎ করে তীব্র ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় নিকটবর্তী হাওর থেকে নিজের গর্ভবতী গাভীটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন কৃষক শিবেন্দ্র। বাড়ির ঠিক পেছনে পৌঁছামাত্র ঝড়ের কবলে পড়ে একটি বড় গাছের ডাল ভেঙে সরাসরি গাভীটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই কিছুক্ষণের মধ্যে গাভীটি মারা যায়।

​স্থানীয় বাসিন্দা লিটন সি বি এস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারা যাওয়া গর্ভবতী গাভীটির আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকার ওপরে। আকস্মিকভাবে আয়ের অন্যতম প্রধান উৎস এই গাভীটিকে হারিয়ে কৃষক শিবেন্দ্র চন্দ্র মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com