1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবন করায় দুই যুবকের কারাদন্ড

আমির হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, বসুরহাট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সুকুমার মজুমদারের ছেলে রুবেল মজুমদার (৩০) ও লক্ষীপুরের চররমিজ গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে রুপক চন্দ্র দাস (২৯)। রোববার (২৫ মে) বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এ আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বসুরহাট পৌসভার ৯নম্বর ওয়ার্ডের লন্ডন টাওয়ারের পিছনে ও উপজেলার চরপার্বতী এলাকায় প্রকাশে গাঁজা সেবন করছিল দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। পরে আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় আদালত তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। একইসঙ্গে তাদের ১ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আসামিদের বিকেলেই জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com