1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

কয়রায় নদীর চর হতে গলায় শিকল বাঁধা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

শাহ্ মুহাঃ আবু ওবায়দা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে
কয়রায় গলায় লোহার শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির মরদহে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার(২৭ মে) সকাল সাড়ে ৭ টার দিকে পথচারীরা কয়রা চাঁদআলী সেতুর পাশে নদীর চরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, চাঁদআলি সেতুর নিচে দুইটি বাঁশের খুটির সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে স্থানীয়রা মরদেহটি সনাক্ত করেন। ওই ব্যক্তি কয়রা উপজেলার নারানপুর গ্রামের মনজেল সানার পুত্র মজিদ সানা। নিহতর পুত্র সাইদ সানা বলেন,  সোমবার রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ঘরে ফিরেননি তার পিতা। সকালে জানতে পারেন তার পিতার মরদেহটি নদীর চরে পাওয়া গেছে। কয়রা থানার ওসি  জিএম ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এটি  পরিকল্পিত হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com