1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

দীঘিনালায় পুলিশের অভিযানে ১৬ লক্ষ টাকার বিদেশি সিগারেটসহ আটক ২; জব্দ ২টি মাহিন্দ্র গাড়ি

বিজয় চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট (ORIS) জব্দ করেছে থানা পুলিশ। গতকাল (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে অভিযান চালিয়ে ১৪,০০০ (চোদ্দ হাজার) প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করে দীঘিনালা থানা পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও ঘটনার সাথে ব্যবহৃত ২টি রেজিষ্ট্রেশনবিহীন মাহিন্দ্র গাড়ি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এবং অবৈধভাবে সিগারেট পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) সহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা উভয়ই মেরুং ইউপির সোবাহানপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় দীঘিনালা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং ০৮, তারিখ ২৪.০৫.২০২৫। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া জানান, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেরুং ইউপির ছোট মেরুং এলাকা থেকে রেজিষ্ট্রেশনবিহীন ২টি মাহিন্দ্র গাড়ি থেকে ১৪ হাজার প্যাকেট বিদেশি সিগারেট (ORIS) জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা। এ সময় অবৈধভাবে সিগারেটগুলো পাচারকারী মো. সেলিম (২৬) ও মো. কাশেম (২১) কে আটক করা হয়। এ ঘটনায় ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি রুজু করা হয়েছে এবং মামলা তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com