1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভিজিএফ কার্ড না পেয়ে ইউপি চেয়ারম্যানকে হুমকি ছাত্রদল নেতার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনী কর্তৃক দুই ইউপিডিএফ সদস্যসহ ৩ জনকে আটক

এস চাঙমা সত্যজিৎ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার গুইমারা বাইল্যাছড়ি এলাকার ডিপি পাড়া থেকে দুই (২) জন ইউপিডিএফ সদস্যসহ ৩ জনকে সেনাবাহিনী আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
আজ রবিবার (২০ জুলাই ২০২৫) ভোর ৫টার সময় এ আটকের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ইউপিডিএফ কর্মী মংশে প্রু মারমা মংচি (৫১), পিতা- হ্লাচাইগ্য মারমা, গ্রাম- সিন্দুকছড়ি মুখ পাড়া, হাফছড়ি ইউনিয়ন, গুইমারা ও সুমন চাকমা (২০) পিতা-অজ্ঞাত এবং এলাকার যুবক মংপাই মারমা (২২), পিতা- আতুশে মারমা, গ্রাম- ডিপি পাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।
ইউপিডিএফ এর প্রচার বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপিডিএফ সদস্য মংশে প্রু মারমা, সুমন চাকমা এবং এলাকার যুবক মংপাই মারমা বাইল্যাছড়ি ডিপি পাড়ার এক ব্যক্তির বাড়িতে রাতযাপন করেন। তারা সেখানে অবস্থানকালে আজ ভোর ৫টার সময় মাটিরাঙ্গা জোনের একদল সেনা সদস্য ওই বাড়িটি ঘেরাও করে তাদেরকে আটক করে নিয়ে যায়।
রিপোর্ট লেখার সময় পর্যন্ত আটক ৩ জনকে মাটিরাঙ্গা সেনাজোনে রাখা হয়েছে বলে জানা গেছে।
ইউপিডিএফের মাটিরাঙ্গা-গুইমারা ইউনিটের সমন্বয়ক ঝিমিত চাকমা এ অন্যায় আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আটককৃতদের বিনাশর্তে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com