1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

খুলনায় আজ ইসলামি আন্দোলন বাংলাদেশ “হাতপাখার”গনসমাবেশ

মো: শরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
রাষ্ট্র সংস্কার,গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, বন্ধ মিল-কলকারখানা চালু এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১টায় খুলনার নগরীর শিববাড়ি মোড়ে গণসমাবেশ আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল এবং জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।
গণসমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সভাপতি মুফতি আমানুল্লাহ।
এছাড়াও সমাবেশে খুলনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন এবং জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com