1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

গজারিয়ায় বিএনপির উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সহায়তা প্রদান

অহিদুল ইসলাম (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের গজারিয়ায় অসহায় ও দুস্তদের সহায়তা প্রদান করেছে ভবেরচর ইউনিয়ন বিএনপি,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ  বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
বৃহস্পতি বার(২৫সেপ্টেম্বর)বিকাল ৪ঘটিকায় উপজেলার ভবেরচরস্থ কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন,জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম,মো:ইসহাক আলী,মুহাম্মদ মাসুদ ফারুক,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ,উপজেলা যুবদলের সাবেক সা:সম্পাদক আসলামুজোহা চৌধুরী তপন,জেলা ছাত্রদলের সা:সম্পাদক জামাল ভূঁইয়া।ভবেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান শিকদার এর সঞ্চালনায় অন্যান্য দের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনি:যুগ্ম আহবায়ক কেএম জালাল উদ্দীন রীমু,সদস্য সচিব নাজির শিকদার,সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা কৃষক দলের আহবায়ক রাসেল দেওয়ান,সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইবি, সা:সম্পাদিকা রাবেয়া আক্তার,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:মিজানুর রহমান মিজান প্রমুখ। জানা যায়,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ  বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের ব্যক্তিগত অর্থায়নে ৫০জন অসহায় ও দুস্থদের ১৬টি সেলাই মেশিন,৪টা হুইল চেয়ার ও ৩০জন এর মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com