1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ বাগেরহাটের রামপালে খাল দখলমুক্ত অভিযান নলিয়া খাল পুনরুদ্ধার সার্বভৌমত্ব রক্ষায় তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র প্রদর্শন জুলাই মাস থেকে স্কুল ড্রেস ও পাটের তৈরি ব্যাগ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতাদের দ্বিপাক্ষিক বৈঠক ১০০ দিনের কাজের হিসাব দিলেন মার্কিন রাষ্ট্রদূত, বললেন বাণিজ্যচুক্তি ‘ঐতিহাসিক’ ঈদগড়রের রুস্তম মেম্বার অপহৃত ৩০ লক্ষটাকা মুক্তিপণ দাবি প্রশাসনের হস্তক্ষেপ চাই এলাকাবাসী গজারিয়ায় মাদক পরিবহনের সময় হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড ধামইরহাটে সুষ্ঠুভাবে জ্বালানি ব্যাবস্থাপনার লক্ষ নিয়ে আলোচনা সভা তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব: বলি হচ্ছেন স্বর্ণজয়ী লুবাবা

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি-সারজিস

আফছার আলী খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাস। ওই অভ্যুত্থান চলাকালে বাবা-ছেলে, মা-মেয়ে এক সাথে আন্দোলনের রাজপথে হাটছে। এমন সময় খুনি হাসিনার নিদের্শের বুলেট সন্তানের কপাল ভেদ করে মাথার পিছন দিয়ে বের হয়ে যায়। সাথে সাথে ওই সন্তান রাজপথে গড়িয়ে পড়ে মাথার মগজ রাস্তায় গিয়ে পড়ে। তিন বছরের বাচ্চা বারান্দায় দাঁড়িয়ে দেখছিল আন্দোলন কিভাবে হচ্ছে। তাকেও টার্গেট করে খুনি হাসিনার নিদের্শে গুলি করা হয়েছে। এমন শত শত দৃশ্য আমরা দেখেছি। এ দৃশ্যগুলো দেখে একটা  অভ্যুত্থান পার করে খুনি হাসিনার মতো ফেরাউনের পতন ঘটিয়ে আজকে আমরা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। আপনাদের সন্তানেরা তথা নতুন প্রজন্ম এত বড় ত্যাগ করে আজকে আমরা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এই নতুন বাংলাদেশে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। এখানে যদি নতুন কোনো ফেরাউনের জন্ম হয় তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। স্বাধীনতার ৫৪ বছর হয়েছে, অভ্যুত্থানের ৯ মাস হয়েছে। হাজার হাজার মানুষ রক্ত-জীবন দিয়েছে। আপনারা দয়া করে নতুন বাংলাদেশে আর দল কানা হইয়েন না, আর মার্কার প্রতি অন্ধ ভক্ত হইয়েন না। সৃষ্টিকর্তা আপনাদের একটা বিবেক দিয়েছে, দয়া করে বিবেককে কাজে লাগান। আমরা বলব না আপনার এনসিপির অন্ধ ভক্ত হয়ে যান। আমরা কোনো চাঁদাবাজ, সিন্ডিকেট, ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, কোন রাজনৈতিক দলের পদ-পদবিধারী নেতার দুঃশাসন দেখতে চাই না। বরং আমরা বলব-যে মানুষটা আপনাদের কথা বলে, কাজ করে কখনও দূর্নীতির সাথে জড়িত হয়নি, ঘুষ, চাঁদাবাজি, সিন্ডিকেট করে না সেই মানুষকে প্রতিনিধি নির্বাচন করেন। গত ২৮ মে বুধবার রাত ৮টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের বাহাদুর বাজার চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি আরও বলেন-আগামীর বাংলাদেশে দল আর মার্কা দেখে অন্ধের মতো যেন আমরা আর ভোট না দেই। যোগ্য আর ভালো মানুষকে প্রতিনিধি নির্বাচিত করি, তাহলে বাংলাদেশ ভালো মানুষের হাতে যাবে। যেইদিন দেশ ভালো ও নিরাপদ মানুষের হাতে যাবে সেইদিন ২০২৪ এর অভ্যুত্থানে শহীদ আর আহত যোদ্ধাদের রক্তের প্রতিদান দেয়া হবে। যারা বাংলাদেশে নতুন করে হাসিনার উত্তরসূরী নমরুদ-ফেরাউন হয়ে ওঠার চেষ্টা করেছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। তারা যে দলের হোক না কেন, যত ক্ষমতাধরই হোক না কেন তাদের মুখোশ উন্মোচন করতে হবে।
পথসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা প্রতিনিধি মো. ওমর ফারুকের সভাপতিত্বে বিচার, সংস্কার ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে অন্যান্যের মধ্যে এনসিপি’র যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা খাতুন মিতু, ইসমাইল হোসেন, মমিনুল ইসলাম, আব্দুর রহমান ইফতি, মির্জা ওবায়দুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় এনসিপি’র আহ্বায়ক কমিটির সদস্য ইমামুর রশিদ ইমন, যুগ্ম মুখ্য সংগঠক আলী রাসেল খান, আবু সাঈদ লিয়ন, সাদিয়া ফারজানা দিনা, সদস্য রফিকুল ইসলাম কনকসহ উপজেলা ও জেলা নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com