1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি যশোর জেলা বিএনপি

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে
দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যশোর জেলা বিএনপি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। রোববার শহরের পৌর উদ্যান ও উপশহর পার্কে শহীদদের নামে একটি করে বৃক্ষরোপণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও জেলা কৃষক দলের যৌথ আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “শহীদদের অবদান চিরকাল ধরে রাখার জন্য এবং তাঁদের স্মরণীয় করে রাখতে প্রতিটি শহীদের নামে একটি করে গাছ লাগানো হচ্ছে। জুলাই বর্ষপূর্তিতে শহীদদের স্বজনদের হাত দিয়ে গাছ লাগানো হচ্ছে, যাতে আগামী প্রজন্ম ফ্যাসিস্ট পতনের সঠিক ইতিহাস জানতে পারে।”
অধ্যাপক নার্গিস বেগম আরও জানান, জুলাই ২০২৪-এর বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি “সবুজে পল্লবে স্মৃতিতে অম্লান” এই স্লোগানে ৩৬ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছরের লড়াই-সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণ করেই আমরা আজ গণতন্ত্রের পথে একটি ধাপ এগিয়ে যেতে পেরেছি।”
দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে সীমিত সামর্থ্যের মধ্যেই শহীদদের স্মরণে এই উদ্যোগ নিয়েছি। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আত্মত্যাগীদের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে, যাতে তাঁদের নাম চিরকাল মানুষের হৃদয়ে অম্লান থাকে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ মকবুল হোসেন। বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ুব প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি।
পরে অধ্যাপক নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিত শহীদদের স্বজনদের নিয়ে বৃক্ষরোপণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, সাবেক যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু জানান, পৌর পার্কে যশোর সদর, শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ৪৬ জন এবং উপশহর পার্কে মনিরামপুর, কেশবপুর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলার ২২ জন—মোট ৬৮ জন শহীদের নামে বৃক্ষরোপণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com