1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকেও আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ বাড়িতে একা থাকতেন নারী, হত্যার পর লাশ টুকরা করে রাখা হয় ৯ প্যাকেটে ১৯৯১ সালের পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা ভারত থেকে এল ৮০ টন কাঁচা মরিচ, দাম কমলো প্রায় অর্ধেক ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ: চট্টগ্রামে ৪৩তম বিসিএস ক্যাডার গ্রেফতার তারেক রহমান বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছেন: প্রতিমন্ত্রী পুতুল চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

গবিতে আন্তঃবিভাগ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু

মো আসাদুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬৯ বার পড়া হয়েছে

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ‘যুক্তিতে মুক্তি পাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয়  ডিবেটিং সোসাইটি (জিবিডিএস) এর উদ্যোগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে এ আয়োজন শুরু হয়। গবির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্মরণে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ বলেন, গণ বিশ্ববিদ্যালয়ে অনেক সংগঠনের মধ্যে ডিবেটিং ক্লাব অন্যতম। আমি আশা করি এর সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভালো কিছু শিখতে পারবে এবং তারা জীবনে ভালো কিছু করতে পারবে।

তিনি শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আরও বলেন, তোমরা  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের বিশ্ববিদ্যালয়কে ভালোভাবে উপস্থাপন করার বিষয় লক্ষ্য রাখবে।

কোষাধ্যক্ষ বলেন, গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। করোনার কারণে তাদের কার্যক্রম বন্ধ ছিল। এই প্রথম আন্তঃবিভাগ প্রতিযোগিতার আয়োজন করা হলো। জীবনে বিতর্কের অনেক গুরুত্ব রয়েছে। এরপর থেকে প্রতি বছর আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করবে।

অনুষ্ঠানের প্রথম পর্বের বিতর্কে জয়ী হয়েছে ফার্মেসি, আইন, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এবং  মাইক্রোবায়োলজি বিভাগ।

অনুষ্ঠানে সমন্বয় কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সভাপতি ড. ফুয়াদ হোসেন। এ সময় বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com