1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

গলাচিপায় লাশ আনতে গিয়ে নিজেই লাশ হলেন আঃ সালাম

মোহাম্মদ আহসান 
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে
 লাশ নিয়ে ফিরতে পারেননি আবদুল সালাম (৩৫), বরং ফিরলেন নিজেই লাশ হয়ে। পটুয়াখালীর গলাচিপার বুড়াগৌরঙ্গ নদীতে নিখোঁজের ১০ঘন্টা পর পাঙ্গাশিয়া চরের মাথায় বুধবার সকাল ০৬টার দিকে ডেকোরেটর ব্যবসায়ী আবদুল সালাম খানের লাশ জাল টেনে
উদ্ধার করেছেন আত্মীয় স্বজন ও স্থানীয়রা।
আবদুল সালাম খান চরবিশ্বাস ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিন চরবিশ্বাস গ্রামের সায়েদ আলী খানের পুত্র।
দক্ষিন চরবিশ্বাসের আবদুল সালাম খানের নিকটাত্মীয় ঢাকায় মারা যায়। লাশটি নিতে তিনিসহ কয়েকজন কাঠের একটি ছোট ট্রলার যোগে মঙ্গলবার রাত ৯টায় দক্ষিন চরবিশ্বাস থেকে রতনদী তালতলী ইউনিয়নের বদনাতলী ঘাটে যাচ্ছিলেন। পথিমধ্যে টিসিবি’র মালামাল নিয়ে পটুয়াখালী হতে চববিশ্বাস ইউনিয়নের উদ্দেশ্যে যাচ্ছিল একটি মালবাহী বড় ট্রলার। ঘটনাক্রমে আমগাছিয়া ডুবো চরে মঙ্গলবার রাত ৯টার সময় দুই ট্রলারে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। অনেকে সাঁতরিয়ে তীরে ফিরতে পারেন কিন্তু নিখোঁজ ছিলেন আবদুল সালাম। আবদুল সালামের আকস্মিক মৃত্যুতে আত্মীয়স্বজনের আহাজারিতে গ্রামে নেমে আসে গভীর শোকের ছায়া।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদাউস আলম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com