শ্রীমঙ্গল শহরের ভানুগাছ সড়কের বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী মো. রাজু আহমেদ বাদল ভাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রবিবার (৯ আগস্ট ২০২৬) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বাদল ভাইয়ের মৃত্যুতে ব্যবসায়ী সমিতি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সাংবাদিকরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং শ্রীমঙ্গলের সর্বস্তরের মানুষ শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জানাচ্ছে। সোশ্যাল মিডিয়া ফেসবুক পোস্টে অজস্র মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
কুমিল্লা পেঁড়া ভান্ডারের স্বত্বাধিকারী মো. রাজু আহমেদ বাদল দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তিনি ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে (ICU) চিকিৎসাধীন ছিলেন।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক
শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী মো. রাজু আহমেদ বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, ইংরেজি দৈনিক দ ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
দরবারে রহমানপুরীর শোক
বাংলাদেশ আর্তমানবতাবাদী সংস্থার সভাপতি সৈয়দ গাউসুজ্জামান রুমান রহমানপুরী, আহলে সুন্নত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, বাংলাদেশ তরীকত ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শাহজাদা সৈয়দ রায়হান শাহ রহমানপুরী শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
চায়ের রাজধানীর শোক
শোক প্রকাশ করেছেন শ্রীমঙ্গল থেকে প্রকাশিত চায়ের রাজধানী পত্রিকার সম্পাদক, অণুগল্প লেখক, ছড়াকার ও কবি সৈয়দ মিজানুর রহমান (আজম মিজান)। এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।