1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
যোগাযোগ সংকটে মুখ থুবড়ে পড়ছে নেছারাবাদের অর্থনীতি টাংগাইলের নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী রাজু আহমেদ বাদল ভাই আর নেই ছাত্রমৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি: সভাপতি ইয়াতুননেসা রুমা ও সম্পাদক ফাহিম শুভ্র ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, কড়া জবাব ফিফার ডলার দেওয়ার প্রলোভনে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ এসিআই মোটরসে চাকরির সুযোগ, দুপুরের খাবারসহ থাকছে নানা সুবিধা ভান্ডারিয়ায় গ্রেপ্তার রাজাপুরের যুবলীগ নেতা রেজবি সাব্বির রেকর্ড ট্রান্সফারে আলমাদাকে দলে ভেড়ালো রিভার প্লেট

ডলার দেওয়ার প্রলোভনে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২

সাদাত ই রশিদ রুপম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
মান্দায় ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হাফিজুর রহমান সবুজ (২৯) ও আব্দুল মতিন (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি রিক্রুটিং এজেন্সির এজেন্ট হিসেবে পরিচিত হাফিজুর রহমান ভুক্তভোগী আব্দুর রহিমকে কম দামে ডলার দেওয়ার কথা বলে প্রলুব্ধ করেন। গত ১ আগস্ট কয়েকটি আসল ডলার দেখিয়ে বিশ্বাস অর্জনের পর ৫ আগস্ট তাঁর কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
পরে তাঁকে মান্দা ফেরিঘাট এলাকার একটি ভূগর্ভস্থ কক্ষে নিয়ে আরও ২ লাখ টাকা নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
শনিবার (৮ আগস্ট) আব্দুর রহিম মান্দা থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। মান্দা থানার ওসি খোরশেদ আলম জানান, গ্রেপ্তারদের কাছ থেকে ১৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com