1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যোগাযোগ সংকটে মুখ থুবড়ে পড়ছে নেছারাবাদের অর্থনীতি টাংগাইলের নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন বিশিষ্ট ব্যবসায়ী ও ‘কুমিল্লা পেঁড়া ভান্ডার’-এর স্বত্বাধিকারী রাজু আহমেদ বাদল ভাই আর নেই ছাত্রমৈত্রীর নতুন কেন্দ্রীয় কমিটি: সভাপতি ইয়াতুননেসা রুমা ও সম্পাদক ফাহিম শুভ্র ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরাতে ষড়যন্ত্রের অভিযোগ, কড়া জবাব ফিফার ডলার দেওয়ার প্রলোভনে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ এসিআই মোটরসে চাকরির সুযোগ, দুপুরের খাবারসহ থাকছে নানা সুবিধা ভান্ডারিয়ায় গ্রেপ্তার রাজাপুরের যুবলীগ নেতা রেজবি সাব্বির রেকর্ড ট্রান্সফারে আলমাদাকে দলে ভেড়ালো রিভার প্লেট

মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন

লিটন পাঠান
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
Oplus_131072
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রোববার (০৯-আগস্ট)২০২৬ দুপুর ১টার দিকে উপজেলার বেজুরা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বেজুরা সেতুর ওপর একটি তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে ট্রাকে থাকা রিপন মিয়া ও সিএনজির যাত্রী আবুল খায়ের ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com