1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই, চালক-ম্যানেজার গ্রেপ্তার নেত্রকোণায় রওশন ইজদানী একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল এমপি হেলালী বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খাঁন লক্ষ্মীপুর সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার। শিবিরের সুশীলতার দায়ই শিবিরের অনেকে নেবে না: রাবি সভাপতিকে এক হাত নিলেন আম্মার প্রতিশ্রুতি দিচ্ছি-পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্সের প্রতিবেদন ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু

গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

এসকে শুভ, থেকে :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪১২ বার পড়া হয়েছে

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল থেকে গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লাবনী নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় ৮ শতাধিক অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।এছাড়াও বিপুল প‌রিমাণ অবৈধ চুলা,পাইপ,রাইজার খুলে নেয়া হয়। উক্ত অ‌ভিযানকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি‌মি‌টে‌ড আশুলিয়া জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, জিএম‌পি কা‌শিমপুরের ৪নং ওয়ার্ডের হাজী মার্কেট এলাকায় এর আগে প্রায় ১০ বার অবৈধ গ্যাস সংযোগ মোবাইল কোর্টের মাধ্যমে বিচ্ছিন্ন করা হয়েছে। নতুন করে আবার একটি চক্র সংযোগ দিয়েছে, এমন ‌গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আশুলিয়া জোনের উপ-ব্যবস্হাপক আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান,সাভার জোনের সহকারী ব্যবস্হাপক সাকিব বিন আব্দুল হান্নান ও সহকারী প্রকৌশলী আসোয়াত হোসেন-সহ আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com