1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

গাজীপুরে শ্রীপুর পৌর বিএনপির ৪,৫,৬নং ওয়ার্ডের কর্মী সমাবেশ

সজীব খান
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি’র ৪,৫,৬নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬জুলাই শনিবার বিকাল ৩ ঘটিকায় শ্রীপুরের ঐতিহ্যবাহী বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীপুর পৌর বিএনপি’র আহবায়ক জনাব হুমায়ুন  কবির সরকারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব আনোয়ার হোসেন বেপারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা এসএম রুহুল আমিন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক জনাব আব্দুল মোতালেব এবং সদস্য সচিব জনাব খাইরুল কবির মন্ডল আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব মোসলেম উদ্দিন মৃধা, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব আহসান কবির।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক সদস্যবৃন্দের মধ্যে সাইফুল হোক মোল্লা, খোকন প্রধান,বিল্লাল হোসেন, এস এম জাবেদ, আলমগীর হোসেন, মুনসুর আহমেদ, দুলাল চৌহান, টিপু সুলতান।

শ্রীপুর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক জনাব সেলিম আহমেদ, সাবেক ছাত্রনেতা নাসিম মন্ডল, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদ রানা, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নওশাদ মোস্তাক, পৌর যুবদল নেতা রনি খান, জেলা সেচ্ছাসেবক দলের নেতা মিলন,৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো: রাশেদুল ইসলাম রাশেদ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জনাব ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে যুক্ত তারা কখনো বিএনপির সাংগঠনিক কার্যক্রমের সাথে থাকতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলের গঠনতন্ত্র মেনে ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিএনপির রাজনিতী করার আহবান জানান। আরও বলেন, কোন ফ্যাসিস্ট, যারা খুনের ও গুমের রাজনীতি করেছে তাদের পুনর্বাসন এই বাংলার মাটিতে হবে না।

সভার সভাপতি জনাব হুমায়ুন কবির সরকার বলেন শ্রীপুর পৌর বিএনপিকে গতিশীল  করার লক্ষ্যে কার্যকরী কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com