1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকিং বিরোধী বিপুল পরিমাণে সিম-মোবাইল উদ্ধার

Md Rifat Prodhan
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর এক অভিযানে চিহ্নিত দুই হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ মে, ২০২৫) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দরবস্ত ইউপির উত্তর সিংগা গ্রামে এ অভিযান চালায় যৌথবাহিনী। এসময় অভিযুক্ত হ্যাকার জুয়েলের বাড়িতে অভিযানকালে ল্যাপটপ, ডেক্সটপ কম্পিউটার ও মনিটর, অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন, গ্রামীণ সিম, স্কুটো সিম, এয়ারটেল-রবি সিম, বাংলা লিঙ্ক সিম এবং নগদ কিছু টাকা উদ্ধার করা হয়। এসময় জুয়েল বাড়ী না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে অভিযুক্ত হ্যাকার রনির বাড়িতে অভিযানকালে কিছু সিম কার্ড, হার্ডডিক্স, পেন ড্রাইভ, পিসি,মনিটর, প্রিন্টার, রাউটার, সিসি ক্যামেরা, ডায়রী খাতা উদ্ধার করা হয়। এসময় রনি বাড়ি না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে একটি সূত্রে জানা যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com