1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

চকরিয়া গরু চোরসহ গ্রেপ্তার 3

মোঃ সেলিম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে
রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে আনা ট্রাকভর্তি ২০টি চোরাই গরু উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। এসময় পাচারকাজে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার বিকালে পুলিশের একটি টিম উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের রুদ্র পাড়া এলাকা থেকে চোরাই গরু ভর্তি ট্রাকটি জব্দ করে।
আটককৃতরা হলেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাস্টার আলীপাড়ার মাস্টার জহির আহমদ এর ছেলে ওমর ফারুক (৩০), একই ইউনিয়নের মুসলিমনগর পাড়া এলাকার আবুল খাইর এর ছেলে গিয়াস উদ্দিন (৫০) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাতবাড়িয়া এলাকার আবুল হোসেন এর ছেলে মোশাররফ হোসেন (২৬)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গতকাল বিকাল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের গাবতলি এলাকায় কতিপয় পাচারকারী চক্র সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মায়ানমার থেকে চোরাই পথে একটি গরুর চালান এনেছে।
ওইসময় থানার এসআই সুজাউদ্দৌলার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গরু গুলো বিক্রি করার সময় গরু ভর্তি ট্রাক গাড়িটি জব্দ ও পালিয়ে যাবার পথে তিনজনকে আটক করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com