1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

চন্দ্রগঞ্জ থানার গ্রামগুলোতে অস্ত্রধারী সন্ত্রাসীদের দুর্ভেদ্য ঘাঁটি

জাহিদুল ইসলাম মোহন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন গ্রামে দিন দিন বেড়ে চলেছে অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্য। শুধু দেওপাড়া গ্রামেই নয়- এখন আশপাশের প্রায় প্রতিটি গ্রামেই গড়ে উঠেছে তাদের দুর্ভেদ্য ঘাঁটি। এতে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে সাধারণ মানুষের নিরাপত্তা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা।
স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দৃশ্যমান কোনো কার্যকর তৎপরতা না থাকায় সন্ত্রাসীরা সংগঠিত হয়ে আধিপত্য বিস্তারের মাধ্যমে জনজীবনকে ভীতিকর পরিস্থিতিতে ফেলেছে। ফলে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।
এলাকাবাসীর একাংশের দাবি, অবিলম্বে চন্দ্রগঞ্জ থানার প্রতিটি গ্রামে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান না চালালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাদের আশঙ্কা, এই অবস্থায় সাধারণ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়বে এবং সামাজিক স্থিতিশীলতা সম্পূর্ণ ভেঙে পড়বে।
স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ এবং নিরপেক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর অভিযানই একমাত্র উপায়, যা এই সন্ত্রাসের রাজত্ব থেকে মুক্তি দিতে পারে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com