1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক হাবিবসহ ৫ পুলিশের মানবতাবিরোধী মামলার রায় রোববার, সরাসরি দেখাবে বিটিভি ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদের দানবক্সে চিঠি কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, গণিত শিক্ষক বদলিতে ক্ষোভ মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু ঢাকা- চট্রগাম মহাসড়কে হোন্ডা এক্সিডেন্টে নিহত এক আহত এক আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে: নাজিরপুরে এমপি মাসুদ সাঈদী

চরফ্যাশনে উপকারভোগীদের মধ্যে বনবিভাগের চেক বিতরণ

মোঃ আসাদুজ্জামান বাবলু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৯ বার পড়া হয়েছে
দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় জীবিকা উন্নয়ন তহবিল (এলডিএফ) এর ৬৭ জন উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার নজরুল নগর ইউনিয়ন রুদ্রের বাজার বনবিভাগের সুফল সমিতির ঘরে এসব চেক বিতরণ করা হয়।
জানা যায়, বনের পাশে বসবাসকারী ভূমিহীন ও গরীব দুস্ত সুবিধাভোগী ৬৭ জন নারী-পুরুষের মাঝে প্রতিজনকে ১৬ হাজার ৮০০ টাকা করে মোট ১১ লাখ ২৫ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে বিন বিভাগ।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলার চরমানিকা বনবিট কর্মকর্তা আবুল কাশেম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বনের যাতে ক্ষতি না হয়,সেই জন্য বিশ্বব্যংকের অর্থায়নে টেকসই বন ও জীবিকা প্রকল্পের আওতায় সহযোগিতামূলক দরিদ্র জনগোষ্ঠীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ৬৭ জন উপকারভোগীদের মাঝে ১১ লাখ ২৫ হাজার ৬০০ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এর ফলে বনের উপর নির্ভরশীল মানুষের কর্মসংস্থান হবে, মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
চেক বিতরণ অনুষ্ঠানে আবুবকর ছিদ্দিকের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন সুফল প্রকল্পের প্রশিকা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ও উপকারভোগীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এসব চেকগুলো পেয়ে উপকাভোগীরা খুব আনন্দিত এবং চরমানিকা বনবিট কর্মকর্তা আবুল কাশেমকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com