1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার নিমতলায় ককটেল বিস্ফোরণে আহত পাঁচ

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা মোড়ে প্রায় রাত ৯ টার সময় ককটেল হামলায় সাধারণ মানুষ আহত হয়েছে। মঙ্গলবার ২২ এপ্রিল রাতে পৌর এলাকার বাতেন খাঁর মোড়ের দিক থেকে অজ্ঞাত ৪০/৫০ জন যুবক নিমতলা মোড়ে দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে ছুটে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাস্ক পরিহিত প্রত্যেকের হাতে লোহার পাইপ,রড, হকিস্টিক,চাইনিজ কুড়াল, রামদা দেখা গেছে। এরপর প্রতিপক্ষ ছাড়াই নিমতলা মোড়ে ২ টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।মোট পাঁচটি ককটেল ছোড়ে যার মধ্যে তিনটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকান বন্ধ করে মানুষ দিকবিদিক ছোটাছুটি আরম্ভ করে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি হাজির হয়। ঘটনাস্থলে পুলিশ দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। তার পুর্বেই অস্ত্রে সুসজ্জিত দলটি ম্যাথরপাড়া মোড়ের দিকে চলে যায়।
ককটেল বিস্ফোরণে শরিফ,রনি,বিদ্যুত ও একজন নারী সহ কয়েক জন আহত হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com