চাঁপাইনবাবগঞ্জ শহরে কোট মসজিদের এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চুরির ঘটনায় নয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার হয়েছে অটো রিক্সা সহ চারটি ব্যাটারি।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌর এলাকা মিল্কির সাইফুল ইসলাম এর ছেলে সোহেল রানা (৪০) তার ভাড়ায় চালিত অটোরিকশাটি কোর্ট মসজিদের দক্ষিণ পাশে থাকা জায়গায় রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে দেখেন তার রাখা অটোরিকশা সেখানে নেই। তা এইর ধারণা অটোরিকশাটি অজ্ঞাত চোরে চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি চুরি মামলা দায়ের করেন। বুধবার ২৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম (বিপিএম সেবা) এর সার্বিক দিকনির্দেশনায় সদর থানার ওসি মতিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি চৌকস টিম তথ্য উপাত্তের সহায়তায় পৌর এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো,শহিদুল ইসলাম (২৬), আবু বাক্কার সিদ্দিক বাবু (৩২), আনারুল ইসলাম আনার (৪০), সবুর আলি (৩৫), হোসেন আলী (৪০), হাসান (৪৪), মফুল ইসলাম (৩৮), মিলন (৩২), আউয়াল (৪০), এরা সবাই পৌর এলাকার বিভিন্ন মহল্লার বাসিন্দা।
পুলিশ আরো জানাই, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেফতার কৃতরা অটোরিকশা চুরি ও ক্রয়বিক্রয় চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে পৌর এলাকার বিভিন্ন এলাকা হতে চুরি হওয়া দুটি অটো রিক্সা (একটি যন্ত্রাংশ খোলা অবস্থায়) চারটি অটো রিক্সার ব্যাটারি উদ্ধার করে জব্দ করা হয় এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়।