1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

চৌগাছায় মটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

মেহেদী হাসান শিপলু
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪০৭ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় মোটরসাইকেলের সজোরে ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত সমশের আলী (৬৭) সিংহঝুলী গ্রামের মৃত বাবুর আলীর ছেলে। শনিবার সন্ধ্যা সাতটায় সিংহঝুলী গ্রামের খা বাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ দিন রাত সাড়ে ১১ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, সমশের আলী বাড়ি থেকে এশার নামাজ পড়ার উদ্দেশ্যে গ্রামের আলিম মাদ্রাসা মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি চৌগাছা-যশোর পাকা সড়কে ওঠার পরপরই যশোর দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কের পাশে পুকুরে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল চালক লস্করপুর গ্রামের আহমদ আলীরছেলে লিটন হোসেন। এদিকে গুরুতর আহত অবস্থায় সমশের আলীকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত চৌগাছা উপজেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু তার অবস্থায় আশংকজনক হওয়ায় রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে পথিমধ্যে তিনি মারা যান। রোববার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী দুর্ঘটনার বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন লিটনের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছেএবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com