1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

ছুটির দিনে স্কুলে বিএনপির দলীয় অনুষ্ঠান, প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ

ফরহাদ মৃধা
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ছুটির দিনেও বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ খুলে দেওয়া হয় স্থানীয় বিএনপি নেতাদের অনুরোধে। হেডমাস্টার অনিচ্ছাসত্ত্বেও ক্লাসরুম খুলে দেন, যাতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা যায়। কিন্তু অনুষ্ঠানটি শুধু ধর্মীয় নয়, হয়ে ওঠে সম্পূর্ণভাবে রাজনৈতিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে দলীয় স্লোগান দিতে দিতে প্রবেশ করেন নেতাকর্মীরা। প্রভাবশালী এক জেলা বিএনপি নেতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাড়ির সাইরেন বাজিয়ে নেতাকর্মীদের আগমন স্কুলের পরিবেশে অস্বস্তি সৃষ্টি করে।
সর্বাধিক আলোচিত ও নিন্দিত ঘটনা ঘটে যখন স্থানীয় বিএনপি নেতা মাসুদ তালুকদার, প্রধান শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যান। এই সময় আরও কয়েকজন নেতাকর্মী, যাদের মধ্যে নীলু নামে একজনের উপস্থিতিও নিশ্চিত হওয়া গেছে, পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্কুলের সাবেক শিক্ষার্থী ফরহাদ মৃধা বলেন, “প্রধান শিক্ষক একজন প্রবীণ ও সম্মানিত শিক্ষক। তাঁর সঙ্গে এমন আচরণ আমাদের এলাকাতেই শুধু নয়, কোনো সভ্য সমাজেই কল্পনাতীত। স্বৈরাচারী সময়েও এমন দৃশ্য দেখা যায়নি।”
স্থানীয়রা জানান, স্কুলের শ্রেণিকক্ষ উচ্ছিষ্ট খাবার ও ময়লায় পরিপূর্ণ হয়ে পড়ে, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও মর্যাদার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকে প্রশ্ন তুলেছেন, “স্কুল কি রাজনৈতিক অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত স্থান?” প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com