1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ছেড়া টাকা বিতর্কে প্রান গেল মূদি দোকান্দারের

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছেড়া টাকা নিয়ে বাক-বিতণ্ডায় জেরে হামলার ঘটনায় প্রাণ গেল বাবুল হোসেন (৫৫) নামে মুদী খানার দোকানদারের। মঙ্গলবার ২৬ আগস্ট রাত সাড়ে আটটার দিকে চাপাইনবাবগঞ্জ জেলার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত বাবুল হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের জাল মাছ মারি এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে বাবুল হোসেন এর শিবগঞ্জ ইসরাইল মোড়ে মুদিখানার দোকান আছে। তার পাশেই আপন দুই ভাইয়ের ফার্মেসি বিকাশ এজেন্ট এর দোকান রয়েছে। গত ২১ আগস্ট সকাল ৯ টার দিকে বাবুল হোসেনের ভাই মোয়াজ্জেম হোসেনের দোকানে দুই হাজার টাকার ক্যাশ আউট করে একই এলাকার গুমানের ছেলে আসাদুল। পরে একই দিনে বেলা 11 টার দিকে আসাদুল এসে মোয়াজ্জেমকে জানাই তিনি একশত টাকার একটা ছেড়া নোট দিয়েছেন। এই নিয়ে মোয়াজ্জেম ও আসাদুলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরপর বেলা এগারটার দিকে শিবগঞ্জ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি শাহীন আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ফেরাউন, কালু, বিশাল, রহমত , শাকিল ,আসাদুল ও গুমানসহ ১৫/২০ জন মিলে তিন ভাইয়ের উপর চড়াও হয়। এ সময় বাবুল হোসেন গুরুতর আহত হয়। পরে বাবুল হোসেনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসে ও বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। ৫দিন পরে মঙ্গলবার বিকেলে আবারও বড় হঠাৎ করে বাবুল অসুস্থ হয়ে পড়লে চাঁপাইনবাবগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। বাবুলের ভাই নজরুল ইসলাম বলেন , ঠুনকো বিষয় নিয়ে আমাদের তিন ভাইয়ের উপর হামলা চালাই গুমানের ছেলে আসাদুল্লাহ সহ তাদের দলবল। এর সঠিক ও সুষ্ঠু বিচার চাই। চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমান বলেন, বাবুল আগে থেকেই আহত ছিলেন। এখানে আসার পর আমরা দেখি তার শরীরে রক্তশূন্যতা ছিল। শ্বাসকষ্টের কারণে তিনি মারা গেছে। শিবগঞ্জ থানার ওসি তদন্ত শাকিল হাসান জানান, এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং ঘটনার প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com