1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

জবি শিক্ষক সমিতির নেতৃত্বে জাকির-মাশরিক

আরাফাতুল হক চৌধুরী
  • প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পদে অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন। জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এবং মাশরিক হাসান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার। ৬৬৭ জন ভোটারের মধ্যে ৫১৫ জন ভোট দেন।

নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. মো. জাকির হোসেন ২৫৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

সহসভাপতি পদে অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ২৬২ ভোট, কোষাধ্যক্ষ পদে  ড. মিরাজ হোসেন (লটারিতে বিজয়ী) এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. মহসীন রেজা ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সদস্য পদে অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান ৩১৬ ভোট,অধ্যাপক ড. মো. আবুল হোসেন ৩০১ ভোট, ড. এ.এম.এম গোলাম আদম ২৯৮ ভোট,অধ্যাপক ড. ফারহানা জামান ২৭৫ ভোট,সহযোগী অধ্যাপক শামীমা আক্তার ২৭৩ ভোট, মো. আশরাফুল ইসলাম ২৬৯ ভোট, অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ২৬৪ ভোট,অধ্যাপক ড. শামসুন নাহার ২৬১ ভোট,অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ ২৫৯ ভোট এবং অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়৷ দুপুর ২.৩০টা পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা৷ এবারের নির্বাচনে ৬টি পদের বিপরীতে আওয়ামী পন্থী শিক্ষকদের দুইটি প্যানেলের ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com