1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

জাজিরা উপজেলা নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারনা তুঙ্গে

শহিদুল আরিফ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১২ বার পড়া হয়েছে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। উপজেলার প্রতিটি হাট-বাজার, মহল্লার অলিগলি, রাস্তার পাশের  গাছে গাছে ঝুলছে সম্ভাব্য প্রার্থীদের রং-বেরঙের ছবিযুক্ত ব্যানার, ফেস্টুন, লিফলেট। পাশাপাশি প্রার্থীরাও নেমে পড়েছেন প্রচারনায়। সাধারণ মানুষের পাশে গিয়ে দাড়াচ্ছেন,  তাদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।

এবারের নির্বাচনে এখন পর্যন্ত অন্তত ৬জন প্রার্থীর প্রচার প্রচারনা চোখে পড়ছে।  তাদের মধ্যে উল্লেখযোগ্য শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল হক খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা এস এম আমিনুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: ইব্রাহিম মিয়া, জাজিরা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আবদুল হক কবিরাজ, ইতালি আওয়ামী লীগের সভাপতি মো: ইদ্রিস ফরাজি এবং জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান নান্নু মাদবর।
তবে প্রার্থী যারাই হোক সাধারন মানুষ চায় একটি সুস্থ্য সুন্দর এবং পরিচ্ছন্ন প্রতিদ্ধন্দিতাপূর্ন নির্বাচন। মে মাসে হতে যাওয়া পাঁচ ধাপের উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে হওয়ার সম্ভাবনা আছে জাজিরা উপজেলা পরিষদ নির্বাচন।এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কোনো দলীয় মনোনয়ন এবং প্রতীক না থাকায় নির্বাচন খুবই জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করছে উপজেলার সাধারণ জনগণ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com