1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতে বাংলাভাষী মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের কড়া বার্তা মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্সের প্রতিবেদন ব্যাংকে রাখা টাকা না পেয়ে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’ আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৩ মামলার অনুমোদন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা কাশেমের ৫ দিনের রিমান্ড পত্নীতলায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু মোংলায় বর্ণাঢ্য আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা ২০২৬’ অনুষ্ঠিত কসবায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার গণসচেতনতামূলক কর্মসূচি কেন্দুয়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন

জাতীয় টেলিভিশন বিতর্কে জয়ী রাবির বঙ্গবন্ধু হল

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪৬৬ বার পড়া হয়েছে
২৫তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার (২০২৪) প্রথম রাউন্ডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের বিপক্ষে বিজয় অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। শুক্রবার (৩ এপ্রিল) তারিখে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রে আয়োজিত প্রথম রাউন্ডের এ বিতর্কের বিষয় ছিল “কর্মক্ষেত্রে নারীকে মূল্যায়নের মাধ্যমেই নারীর সম্মান নিশ্চিত করা সম্ভব”।
এ প্রতিযোগিতায় রাবির বঙ্গবন্ধু হলের পক্ষে বিতর্ক করেন সিফাত হোসেন, তূহিনুজ্জামান, নাজমুল আকতার আকাশ। এছাড়াও সহযোগী বিতার্কিক হিসেবে উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম তিশান, সাইদুল সজীব, তানভীর ইমাম।
এ বিতর্ক রাউন্ডে সম্মানিত বিচারকবৃন্দের তিনজনের ৩ ব্যালটেই শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন রাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল বিতর্ক দলের দলনেতা  এবং রাবির আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত হোসেন।
এ বিষয়ে সিফাত হোসেন বলেন, “বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে নিজ বিশ্ববিদ্যালয় এবং নিজ হলকে প্রতিনিধিত্ব করা সবসময় গৌরবের। আশা রাখি জয়ের ধারাবাহিকতা বজায় রেখে রাবির মুকুটে সাফল্যের পালক আমরা যুক্ত করতে পারবো।”
আরেক বিতার্কিক তুহিনূজ্জামান বলেন, আমাদের আত্মবিশ্বাস দলকে বিজয়ী করতে সাহায্য করেছে। বিশ্ববিদ্যালয় এবং নিজ হলকে প্রতিনিধিত্ব করে ভালো লাগছে। ভবিষ্যতেও এই জয়ের ধারা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে”
এ বিষয়ে হলের প্র্যাধ্যক্ষ মুঠোফোনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিতর্ক দলের সদস্যদের অভিনন্দন জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com