1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

জামায়াতে ইসলামী ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিতে বিশ্বাসী,ধর্মীয় অনুভূতিতে আঘাতের নীতিতে নয় -জেলা আমির অধ্যক্ষ ফরিদ

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী আমির ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি নীতিতে বিশ্বাসী, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার নীতিতে নয়। কোন অসাম্প্রদায়িকতা,দাঙ্গা- হাঙ্গামা বা পক্ষপাতিত্ব মূলক দৃষ্টিভঙ্গি নীতিতে ইসলাম বিশ্বাস বা সমর্থন করে না। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামের কুরআন ও সুন্নাহর নীতি ও আদর্শ মেনে চলে এবং সেই আলোকে কাজ করে যাচ্ছে। পৃথিবীতে যত ধর্ম আছে এবং তাদের অনুসারীরা ধর্মীয় রীতিনীতি মেনে চলবে এতে মুসলমানরা হস্তক্ষেপ করবে না, করলে তা হবে কুরআন ও সুন্নাহ পরিপন্থী কাজ।”
শনিবার (২৭সেপ্টেম্বর) সন্ধ্যা ৭.৩০ টায় আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পালন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তাদের দেসররা সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা, নির্যাতন,রাতের আঁধারে পূজা মন্ডপে গিয়ে প্রতিমা ভাঙচুরসহ বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করে জামায়াতে ইসলামীর উপর অন্যায়ভাবে দোষ চাপিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের প্রভু রাষ্ট্র ভারতকে বুঝিয়েছে এদেশে সংখ্যালঘুর উপর নির্যাতন চলছে,আওয়ামী লীগই তাদের একমাত্র ভরসা। কিন্তু আমরা সবসময়ই সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা কখনো কোন ধর্মের ক্ষতি করিনি। সব সময় তাদের নিরাপত্তা ও সর্বাত্মক সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতে ও অব্যাহত থাকবে।
তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন,আপনারা আওয়ামী লীগ সরকার আমলে যেরকম সুযোগ সুবিধা ভোগ করেছেন তার চেয়ে বর্তমানে ও ভবিষ্যতে আপনাদের ধর্মীয় স্বাধীনতা সহ সকল ধরনের সুযোগ সুবিধা,সার্বিক নিরাপত্তা, আরো বেশি বলবৎ থাকবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা,দাঙ্গা-হাঙ্গামা,মন্দির ভাঙচুর,প্রতিমা ভাঙচুর সহ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মত ঘটনা ঘটতে দেওয়া হবে না। এ ব্যাপারে আমরা চোখ,কান খোলা রাখবো,আপনাদেরকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবো।
মতবিনিময় সভা অনুষ্ঠানে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা জহিরুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব,পৌর আমির মাওলানা ইছাহাক আলী খান,সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ,পিরোজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দিলীপ মিস্ত্রি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদার,জেলা হিন্দু মহাজোটের সভাপতি অরবিন্দ রায় সহ জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, মিডিয়া ও সাংবাদিকবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com