1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

জীবননগর থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল ও মাদক বহনকারী মোটর সাইকেল উদ্ধার আটক ০৩

Habibur Rahman
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৪৩৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মামুন হোসেন বিশ্বাস এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫ মে ২০২৫ তারিখ রাত ২৩:১৫ ঘটিকায় জীবননগর থানাধীন জীবননগর টু কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আরিফুল ইসলাম (২৮), পিতা-মৃত নজরুল ইসলাম, মাতা-মোছাঃ আমেনা খাতুন, সাং- গোবিন্দপুর স্বপ্নধারাপাড়া, থানা-ঝিনাইদহ সদর, ২ । মোঃ হাফিজ শেখ (২৬), পিতা-হাসান শেখ, মাতা-মোছাঃ ভানু খাতুন, সাং-তামিনগর, থানা-শৈলকুপা, ৩। মোছাঃ আশিকুজ্জামান (২৭), পিতা-মৃত আবু হাশেম, মাতা-মৌসুমী আফরোজ, সাং-আরাপপুর বাসষ্ট্যান্ড, ৯নং ওয়ার্ড, থানা-ঝিনাইদহ সদর, সর্ব জেলা-ঝিনাইদহদেরকে ৩০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও মাদক বহনকারী একটি রেজিঃ বিহীন Hero THRILLER 160cc মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com