1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

জৈনাবাজারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

ফরহাদ মৃধা
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম মোছা. আকলিমা আক্তার (৩০)। তিনি স্বামী মিলনকে নিয়ে শেখবাড়ী মসজিদের পাশের জয়নালের বাড়িতে ভাড়া থাকতেন। ২১ মে (বুধবার) সকাল ১০টার দিকে আকলিমা আক্তারের ৬-৭ মাস বয়সী শিশুর কান্নার শব্দ শুনে পাশের রুমের ভাড়াটিয়ারা তার ঘরে গিয়ে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। শিশুটির কান্নায় চারপাশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী মিলন স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। নিহতা আকলিমা আক্তারের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়। জীবিকার তাগিদে তিনি জৈনাবাজার এলাকার মাহাদীন নামক একটি পোশাক কারখানায় চাকরি করতেন। শ্রীপুর থানার ওসি জানিয়েছেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিচারের দাবিতে উত্তেজনা বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com