1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

গোলাম রব্বানী
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ইউনিট সভাপতি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) জেলার আব্বাস আলী খান মিলনায়তনে সকাল ১০টা থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, আগামী নির্বাচনে ছাত্র ও জনতার ত্যাগ এবং প্রতিশ্রুতির প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। দ্বীন ও দেশের কল্যাণে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে প্রস্তুত থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম। তিনি বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে। আমাদের সংগঠনের কোনো নেতা টাকায় বিক্রি হয় না। আমরা আদর্শের জন্য কাজ করি।
সম্মেলনের সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা আমীর জনাব ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন, ইসলামের দাওয়াত জয়পুরহাটের প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। আগামীতে জেলার প্রতিটি ভোটারের ঘরে ঘরে গিয়ে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানাই।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, অ্যাডভোকেট আসলাম হোসেন, রাশেদুল আলম সবুজ, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, শহর আমীর মাওলানা ইমরান হোসেন, মাওলানা ডা. সুজাউল করিম, মাওলানা মুনসুর রহমান, মাওলানা শফিউল হাসান দিপু এবং মাওলানা আমিনুল ইসলাম।
সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ইউনিট সভাপতিগণ অংশগ্রহণ করেন। বক্তারা সকলকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com