1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

রেজাউল করিম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৩বোতল মদসহ মাদক কারবারি রহিম উদ্দিন (৩০) ও জাফর আলী(২৮)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১মে) সকাল ১০টায় ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাস থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রহিম উদ্দিন উপজেলার হলদীগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলাম এবং জাফর আলী সন্ধ্যাকুড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে। থানার সূত্রে জানা গেছে, গোপনে সংবাদ পেয়ে এসআই জুনাইতুল ইসলাম জিতুসহ সঙ্গীয় অন্যান্য অফিসার নিয়ে ঝিনাইগাতী থেকে ঢাকাগামী ঝিনাইগাতী এক্সপ্রেস নামে যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এসময় যাত্রীবেশে রহিম উদ্দিন ও জাফর আলীর সঙ্গে থাকা দুটি স্কুল ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৩ বোতল উদ্ধার ও তাদেরকে গ্রেফতার আটক করে থানা নিয়ে আসে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৪৬হাজার টাকা। ঝিনাইগাতী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com