1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে কালীগঞ্জে শিবনগর এলাকায় ছাত্রলীগ কর্মী দোকান থেকে দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ

মোঃ তৌফিকুর রহমান রাজন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে
সোমবার (২৬ মে) দুপুর ২টার দিকে এ অভিযান চালানো হয় উদ্ধারকৃত দোকানটির মালিক রুবেল হোসেন, তিনি কালীগঞ্জ পৌরসভার শিবনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়দের দাবি, রুবেল একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
পুলিশ জানায়, রুবেলের দোকান থেকে কয়েকটি দেশীয় তৈরি দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি, একটি ককটেল, লোহার রড এবং রেললাইনের পাথর উদ্ধার করা হয়েছে। তবে অভিযান চলাকালে রুবেল আত্মগোপনে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নিয়ে সেখানে ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছিল রুবেল। দোকান ঘরের ডেকোরেশনের কাজ চলছিল। এদিন সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামের এক যুবককে মারধর করেন রুবেল। পরে স্থানীয়রা তার দোকানে ধারালো অস্ত্র দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্র ও ককটেল উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হক জানান, “স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও ককটেল উদ্ধার করে। রুবেল হোসেন ঘটনাস্থলে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তাকে আটকের চেষ্টা চলছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com