1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

টঙ্গীবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

হোসেন হাওলাদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ছাত্রদল নেতা ফাহিম শেখের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। ফাহিম বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এবং স্থানীয় ফারুক শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, গণঅভ্যুত্থানের পর থেকে ফাহিম ছাত্রদল নেতা হিসেবে পরিচিতি পেয়ে বড় বড় ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন। এরপর বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি শুরু করেন তিনি ও তার পিতা ফারুক শেখ।
বালিগাঁও বাজারের ফুটপাতের ব্যবসায়ী রাজীব অভিযোগ করেন, “ফাহিম শেখ ও ফারুক শেখ আমার কাছে চাঁদা দাবি করেন। আমি অস্বীকৃতি জানালে তারা মারধর করতে আসেন।” অন্য ব্যবসায়ী সাদ্দাম বলেন, “চাঁদা না দিলে ফারুক শেখ এসে গালমন্দ করেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানান, ফারুক শেখ তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। রাজি না হওয়ায় টাকার লোভ দেখানো হয় তাতেও রাজি না হলে মামলা দেওয়ার হুমকি দেন। একবার রাস্তায় গাড়ি থামিয়ে মারধরও করেছেন তিনি।
এছাড়া দোকানদার মানিক, ফাহাদ হালদার ও হাসানও তাদের ওপর নির্যাতনের কথা জানান। হাসান জানান, “মসজিদে জুতা রাখাকে কেন্দ্র করে ফারুক শেখ আমাকে চর থাপ্পড় দেন।”
এলাকাবাসী ফাহিম ও ফারুক শেখের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বর্তমানে এলাকাবাসী আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করবে এবং চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
এব্যাপারে অভিযুক্ত ফাহিম শেখ বলেন, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। বাজারের ইজারাদার আমাকে খাজনা তুলতে বলায় আমি খাজনার টাকা চেয়েছি।
এবিষয়ে বালিগাঁও বাজারের ইজারাদার আবু সাঈদ মিয়া বলেন, আমার একার পক্ষে পুরো বাজারের খাজনা তোলা কষ্টকর হওয়ায় আমি ফাহিম শেখকে খাজনার টাকা তুলতে বলি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com