1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

টাঙ্গাইলে মধুপুরে ফার্নেস অয়েল কারখানার ডাকাতির ঘটনায় ৯ ডাকাত গ্রেপ্তার

মোঃ হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল মধুপুরে আনাম গ্রীন ফুয়েল এনার্জি রিসোর্স কারখানায় দুর্ধর্ষ ডাকাতির মামলায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ডাকাতির মালামাল। আজ বুধবার (১৪মে ২০২৫) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ডাকাতরা হলেন- মামুন, মাসুদ, সুরুজ, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু ও বেল্লাল হোসেন। তারা সবাই আন্তঃজলা ডাকাতদলের সক্রিয় সদস্য। পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, ‘গত (৩ মে) মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আলহাজ ফকির মাহবুব আলম স্বপন এর আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে একটি ডাকাতির ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গতকাল মঙ্গলবার আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার করাতে সক্ষম হয়। তিনি আরো বলেন, ‘ গ্রেফতার কৃত ডাকাতদের কাছ থেকে ১৪ লাখ টাকার একটি পিকআপ ভ্যান গাড়ি ১ লাখ ৬০ হাজার টাকার তামার তার, ৫০ হাজার টাকার মেইন তামার তার, ৪০ হাজার টাকার জেনারেটর তামার তার, সাড়ে ৩ হাজার টাকার ১২ ভোল্টের ব্যাটারি ও ৪৪ হাজার টাকার সিসা উদ্ধার করা হয়। মাত্র ডাকাতের ঘটনার সাথে সম্পৃক্ত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com