1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল জেলা বিএনপির সিদ্ধান্ত: আকবর হোসেনের পদ স্থগিতাদেশ প্রত্যাহার

ডি.এম.আবু হানিফ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল জেলা শাখা সখিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আকবর হোসেনের বিরুদ্ধে পূর্বে গৃহীত পদ স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।  বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীণ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত কয়েক মাস আগে আকবর হোসেনের বিরুদ্ধে যে পদক্ষেপ নেয়া হয়েছিল, তা সাময়িকভাবে কার্যকর ছিল। পরবর্তীতে বিষয়টি দলের অভ্যন্তরীণ পর্যালোচনা ও যাচাই–বাছাই শেষে দেখা যায়, অভিযোগের যথাযথ ভিত্তি নেই। তাই তাকে পুনরায় পদে বহাল রাখা এবং আগের আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আকবর হোসেন সখিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে নিষ্ঠা, আন্তরিকতা ও সংগঠনের প্রতি বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আসছেন। তার সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের স্বীকৃতি স্বরূপ জেলা বিএনপি আশা প্রকাশ করেছে, তিনি ভবিষ্যতেও দলের সকল আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং দলের শক্তি বৃদ্ধিতে সক্রিয় থাকবেন।
এই সিদ্ধান্তকে ঘিরে সখিপুরসহ টাঙ্গাইলের বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “অবশেষে সত্যের জয় হলো। ভুল বোঝাবুঝি দূর হয়ে দলের ঐক্য আরও সুসংহত হলো।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত দলীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মনোবল বাড়াতে সহায়ক হবে। তারা আরও বলেন, বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলে মাঝে মাঝে নানা কারণে সাংগঠনিক জটিলতা তৈরি হলেও পরবর্তীতে সমাধানমুখী পদক্ষেপ গ্রহণ করাই প্রমাণ করে যে দলটি শৃঙ্খলা ও নেতৃত্বের প্রশ্নে আপসহীন।
টাঙ্গাইল জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের ইতিবাচক সিদ্ধান্ত মাঠ পর্যায়ের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলবে
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com