1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
Comienza a jugar en Betonwin app: guía para nuevos usuarios Explore fast payouts and safe gaming at AF7 Casino in Australia এই ছাত্রদল-যুবদল কেউ থাকবে না, আমরা ছাত্রলীগ-যুবলীগও দেখছি: আসিফ জাবির হলে জুনিয়রদের ডেকে গালাগাল, ৮ সিনিয়রকে মুচলেকায় ছাড় দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই, চালক-ম্যানেজার গ্রেপ্তার নেত্রকোণায় রওশন ইজদানী একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল এমপি হেলালী বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট: রাশেদ খাঁন লক্ষ্মীপুর সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার। শিবিরের সুশীলতার দায়ই শিবিরের অনেকে নেবে না: রাবি সভাপতিকে এক হাত নিলেন আম্মার প্রতিশ্রুতি দিচ্ছি-পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দশ টাকা মজুরি কম দেওয়ায় কাষ্টমারকে পিটিয়ে হত্যা

মোঃ আবু ছাঈদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশায় ১০ টাকা মজুরি কম দেওয়ায় একজন কাষ্টমারকে পিটিয়ে হত্যা মামলায় মোঃ মফিজ উদ্দিন (৬৮) নামে এক দর্জীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পোরশা উপজেলার সোমনগর গ্রামের মোঃ ইউনুছ আলী তার জ্যাকেটের চেইন লাগানোর জন্য পাশের সুতলী বাজারে দর্জী মোঃ মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরি হিসেবে দর্জী মফিজ উদ্দিন ৩০ টাকা দাবি করেন, কিন্তু ইউনুছ আলী ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মাঝে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দর্জী মফিজ উদ্দিন বাঁশ দিয়ে ইউনুছ আলীর মাথায় আঘাত করেন, ফলে তৎক্ষণাৎ ইউনুছ আলী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ইউনুছ আলীকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে ইউনুছ আলীর মৃত্যু হয়।
এব্যাপারে ইউনুছ আলীর ভাই সোনাবর আলী বাদী হয়ে পোরশা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নওগাঁ দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল খালেক। আসামিপক্ষে আইনজীবী ছিলেন লিগ্যাল এইডের অ্যাডভোকেট দেওয়ান আবু হোসেন।
রায়ে সন্তুষ্টি জানিয়ে অ্যাডভোকেট আব্দুল খালেক বলেন, এ রায়ের মধ্য  দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আগামীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাতে জড়ানোর আগে যে কেউ অন্তত হাজার বার ভাববেন। বিচারক নিহতের পরিবারের সদস্যদের নগদ এক লক্ষ টাকা দিতে বলেছেন। সেই টাকা পরিশোধ না করলে আসামির আরো দুই বছরের সশ্রম কারাদন্ড হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com