1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর বাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

মেসবাহ সৌরভ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর বাজারে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক এজেএম শাহাবুদ্দিন সুজন। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে রঘুনাথপুর বাজারে আয়োজিত এ সভায় রঘুনাথপুর পুর ও আশপাশের এলাকার বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আসন্ন আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
বক্তব্যে এজেএম শাহাবুদ্দিন সুজন বলেন,
গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।তিনি আরও বলেন,জনগণের অধিকার আদায়ে বিএনপি সব সময় রাজপথে থেকেছে এবং আগামী দিনগুলোতেও রাজপথে থাকবে।
সভায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, দলকে তৃণমূল থেকে শক্তিশালী করতে প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com