1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার হাসপাতালের মেঝেতে রোগীর শুয়ে থাকার দৃশ্য লজ্জাজনক: সংসদে বিরোধীদলীয় নেতা দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খামেনির শেষ জানাজা ও দাফন ৯ জুলাই, অংশ নিবে ২ কোটি মানুষ আগামী ৩০ দিন হরমুজের একক নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে: আরাঘচি এত ব্যাংকের দরকার নেই বাংলাদেশে: মাহবুব উদ্দিন খোকন কেন্দুয়ায় কাওড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গরমে অতিষ্ঠ কেন্দুয়াবাসী: ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ, খেলা দেখা থেকে বঞ্চিত দর্শকরা জামালপুরের ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা

দিনাজপুর-২ আসনে ঈগল প্রতীক নিয়ে প্রচারে স্বতন্ত্র প্রার্থী ড. আনোয়ার চৌধুরী জীবন

লিখন বনিক শুভ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৪ বার পড়া হয়েছে
লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকেই ঈগল প্রতীক নিয়ে প্রচারে নেমে জনগণের কাছে গিয়ে ভোট চাচ্ছেন দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসনের স্বতন্ত্র প্রার্থী ড.আনোয়ার চৌধুরী জীবন।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৫ ডিসেম্বর) সেতাবগঞ্জ পৌরসভা সহ বোচাগঞ্জ ও বিরলের বিভিন্ন এলাকায় প্রচারনা চালিয়েছেন তিনি। এসময় তিনি ঈগল মার্কায় ভোট চেয়ে ভোটারদের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন।
স্বতন্ত্র প্রার্থী ড.আনোয়ার চৌধুরী জীবন জানান, “আসন্ন দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে বোচাগঞ্জ ও বিরলবাসীর সেবা করার প্রত্যয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আপনারা জেনে থাকবেন, দীর্ঘদিন আমি আপনাদের সেবায় নিয়োজিত থেকে সুখে দুখে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার জীবন মহল পার্ক এন্ড রিসোর্ট এর মাধ্যমে এলাকার বহু বেকার ছেলে-মেয়ের কর্মসংস্থান করেছি। এনজিওর মাধ্যমে হাজারো মানুষের সহায়তা করেছি। আমি আপনাদের ভালোবাসা চাই, দোয়া চাই। বিরল বোচাগঞ্জের এমন কোন মসজিদ মাদ্রাসা ও এতিমখানা নেই যারা আমার কাছে এসে শূন্য হাতে ফিরে গিয়েছে। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। এতিম, অসহায়, বিধবা, দুঃস্থ মানুষদের জন্য আমার দরজা ২৪ ঘন্টা খোলা ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বসন্তের কোকিল নয়, আপনাদের সেবক হয়ে, আপনাদের একজন হয়ে, আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের একটি ভোটে আমার এই আশা পূরণ করতে পারে।”
তিনি আরো জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল মার্কা শক্ত অবস্থানে থেকে ভোটের শেষ দিন পর্যন্ত মাঠে থাকবেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com