1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

দুর্গাপুরে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি সহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপরজন পরোয়ানাভুক্ত আসামী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে আসামীদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন, জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সুখানদিঘি গ্রামের বাসিন্দা আব্দুল আওয়াল (৩৪) এবং আমগ্রাম এলাকার আব্দুল মান্নান (৪৫)। তাদের মধ্যে আব্দুল আওয়ালের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে এবং আব্দুল মান্নান একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, নাশকতার মামলায় আব্দুল আওয়াল এবং সাজাপ্রাপ্ত পরোয়ানার ভিত্তিতে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং থাকবে। অপরাধী যেই হোক, কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com