1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা

মোঃএমরুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,মনোহরদী,নরসিংদী।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোহরদীতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা।

সাত জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী কে বিজয়ী করার লক্ষ্যে ২৯ শে নভেম্বর,রোজঃবুধবার,বিকালঃ-৪ ঘটিকায় মনোহরদী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মনোহরদী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে, উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, বাবু প্রিয়াশীষ রায় এর সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি এ্যাডঃফজলুল হক সাহেবের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)থেকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বর্তমান সংসদ সদস্য, মাননীয় শিল্পমন্ত্রী, এ্যাডঃনূরুল মজিদ মাহমূদ হুমায়ূন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে দল থেকে ৪র্থ বারের মতো মনোনীত করায় আওয়ামীলীগ সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা,র প্রতি কৃতজ্ঞতা জানান এবং সকল ভেদাভেদ ভূলে গিয়ে সকলকে নৌকার পক্ষে কাজ করে আবারো এ আসনটি জননেত্রীকে উপহার দিতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

উক্ত অনুুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শিল্পমন্ত্রীর আপন ছোট ভাই, জনাব খায়রুল মজিদ মাহমূদ চন্দন, মনোহরদী পৌর মেয়র, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, আমিনূর রশীদ সুজন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলার ১২টি  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দসহ তৃণমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা, আগামী ৭ ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয়ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com