1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

আলমগীর হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
রংপুর বদরগঞ্জের লোকমান হোসেন (৩০) নামের যুবকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।
গতকাল শুক্রবার দুপুরে বদরগঞ্জ পৌরসভার বিলপাড়া এলাকার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লোকমানের লাশটি পড়েছিল ধান ক্ষেতের বৈদ্যুতিক একটি খুঁটির পাশে। লাশের পাশে তার কাটার অস্ত্র এবং কয়েকটি রডের টুকরো পাওয়া গেছে। ঘটনাস্থলের আশেপাশের মানুষের ধারণা, বৈদ্যুতিক খুটিতে থাকা ট্রান্সফরমার চুরি করতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যক্তিটি মারা যেতে পারে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর রহমান জানান, লাশটি ধানক্ষেত থেকে  উদ্ধার করে থানায় নিয়ে আসার কয়েক ঘন্টা পর জানা যায়,  সকলের সহযোগিতায় ও আন্তরিকতায় অজ্ঞাত মৃত্যুব্যক্তির পরিচয় মিলেছে নিহত ব্যক্তির নাম মোঃ লোকমান, পিতা: বাহার উদ্দিন, মাতা:
আলেয়া বেগম, গ্রাম: ইছবপুর,ডাকঘর: শহীদ হাট থানা: পার্বতীপুর, জেলা: দিনাজপুর। পার্বতীপুর থানায় তার নামে একাধিক চুরির মামলা রয়েছে। নিহত ব্যক্তির হাতে বিদ্যুৎস্পৃষ্টের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
ময়না তদন্ত শেষে প্রতি প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com